• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বেনাপোলে ৩০টি স্বর্নের বারসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ণ
যশোরের বেনাপোলে ৩০টি স্বর্নের বারসহ আটক-১

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০ পিস(৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের)স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।যার আনুমানিক মুল্য দুই কোটি ৫৩ লক্ষ টাকা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- বিজিবির গোয়েন্দা বিএসবির দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান বিশেষ একটি দল নিয়ে বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণবার জব্দ করা হয়।

যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা। এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ন আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়ন। যার সিজার মুল্য প্রায় ১২ কোটি টাকা।

উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি এ কর্মকর্তা।