• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রহমান পুরকায়স্থের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২২, ১৪:১৮ অপরাহ্ণ
ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রহমান পুরকায়স্থের মায়ের ইন্তেকাল

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ধর্মপাশা উপজেলা সংবাদদাতা আইনজীবি মামুনুর রহমান পুরকায়স্থের মা সৈয়দা সূরাইয়া বেগম (৭৬) রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওইদিন বিকেল পাঁচটার দিকে ধর্মপাশা গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর লাশ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।#