স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্তের জেরে পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুলমিয়াকে (৪৮) পিটিয়ে হত্যা করেছে আপন ভাই ও ভাতিজা।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত এনামুল হক ফুলমিয়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত এলায়েক মোল্যা ছেলে।
পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নিহত এনামুল হক ফুলমিয়ার সাথে আপন ৫ ভাইয়ের সাথে মামলা চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও কথাকাটির ঘটনা ঘটে।
এর জের ধরে রাতে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে পুলিশ সদস্য কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে এনামুল হক ফুলমিয়াকে বেধড়ক মারপিঠ করে মারাত্মক আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এনামুল হক ফুলমিয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, হত্যাকান্ডের বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান। #