স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাশিয়ানীতে তুচ্ছ ঘটনার নিয়ে কথা কাটাকটির জেরে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে জলিল মোল্লার (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো: ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।
নিহত জলিল মোল্লার বাড়ী কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া দক্ষিণপাড়া গ্রামে।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো: ফিরোজ আলম জানান, রাতে পারুলিয়া বাজারের ঠান্ডু শেখের পুরির দোকানে বসে গল্প করছিলেন জলিল মোল্লা ও মঈন শরীফ।
এ সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির হলে এক পয্যায়ে মঈন শরীফ জলিল মোল্লাকে ধাক্কা দেয়। এতে নিচে পড়ে গিয়ে জলিল মোল্লা মারা যায়। বিষয়টি জানার পর পরিবারের লোকজন জলিল মোল্লা মরদেহ বাসায় নিয়ে আসে।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
তিনি আরো জানান, ময়না তদন্তে রিপোর্ট পাওয়ার পর জলিল মোল্লার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। #