• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৬:৩৭ পূর্বাহ্ণ
সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

গৌরনদী প্রতিনিধি \ সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের।
স্থানীয়রা জানান, সরকারী জমি দখল করে স্থানীয় আব্দুল মান্নান মোল্লা বাশাইল বাজারে একাধিক পাকা স্থাপনা নির্মাণ করেছেন। গত কয়েকদিন যাবত নতুন করে আবারো স্থাপনা নির্মাণের কাজ চালু করেছেন।
অভিযোগ অস্বীকার করে মান্নান মোল্লা জানান, নিজের ক্রয়কৃত জমিতে পাকা স্থাপনা নির্মান করা হচ্ছে। জমি পরিমাপ করা হয়েছিলো কিনা জানতে চাইলে তিনি জানান, জমি ক্রয়ের পর পরিমাপ করা হয়নি। অনুমান নির্ভর হয়ে স্থাপনা গুলো নির্মাণ করা হচ্ছে।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান, ইতিমধ্যে সেখানে তহসিলদার পাঠানো হয়েছে। সরকারী জায়গা হলে স্থাপনা ভেঙ্গে ফেলা হবে।