স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জামাত-বিএনপির নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচী পালন করে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজের শহীদ সন্তোস হলের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সদর উপজেলা শাখার আহবায়ক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, সরকারী বঙ্গবন্ধু কলেজের শাখার আহবায়ক দিদারুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাজ্জাদ মোল্যা বক্তব্য রাখেন। সমাবেশ জামাত-বিএনপির নৈরাজের দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারী দিয়ে জেলা ছাত্রলীগের আওতাধীন শাখার নতুন আহবায়ক কমিটি করায় ধন্যবাদ জানায় বক্তরা। #