• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অপহৃতা মাদ্রাসা ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ অপহরণের ১৭দিন পর বরিশালের আগৈলঝাড়া উপজেলার অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অপহৃতা ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মোঃ আলী হোসেন জানান, গত ২৮ সেপ্টেম্বর আগৈলঝাড়া উপজেলার গৈলা মাদ্রাসার এক ছাত্রীকে মাদ্রাসার সামনের রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের সালেক হাওলাদারের ছেলে সাঈদ হাওলাদার ও তার সহযোগীরা। এঘটনায় গত ১১ সেপ্টেম্বর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার রাতে ঢাকার লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সাঈদকে গ্রেফতারের পাশাপাশি অপহৃতা ছাত্রীকে উদ্ধার করা হয়।