• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় বজ্রপাতে তিন জেলে নিখোঁজ, দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২২, ১৩:৪৪ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে হিজলা গৌরবদী এলাকার আজাদ সরকারের মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বজ্রপাতের শিকার হয়ে তিন জেলে নিখোঁজ দুই জন অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। আহত জেলে মেমানিয়া ইউনিয়নের আবুল সরদারের ছেলে রবিউল (১৮) ও চরকিল্লা এলাকার মফিজ সরদারের পুত্র ওসমান (২৫) এর তথ্য মতে তারা প্রতিদিনের মতো মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়েছে সকাল সাড়ে আটটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি কিছুণ পরে বজ্রপাত ওই বজ্রপাতের শিকার হয়েছেন ৫ জন। এদের ৩ জনকে খুজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তিন জেলের মধ্যে চর মেমানিয়া গ্রামের সিকিম আলী সরদারের ছেলে মোক্তার সরদার (২৫), খলিল রাঢ়ীর ছেলে আমির রাঢ়ী (৩৫) একই গ্রামের বারেক সরদারের ছেলে ফরহাদ সরদার (১৮)।

নিখোঁজ মোক্তারের ভাই আলতাফ সরদার জানায় বজ্রপাতের সময় নদীর কিনারায় থাকা জেলেরা দেখতে পেয়ে ট্রলার যোগে ঘটনাস্থলে গিয়ে দেখে দুই জেলে অচেতন অবস্থায় নৌকায় পড়ে আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জ্ঞান ফিরে। বেঁচে থাকা দুই জেলে জ্ঞান ফেরার পরেও কিছুই বলতে পারেনি নিখোঁজ তিন সহযোদ্ধাদের ব্যাপারে।
হিজলা উপজেলার নৌ পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ চন্দ্র দে জানায় ঘটনার পরপরই তাদের কাছে মুঠোপনে সংবাদ আসে। তখন নৌ পুলিশের টহল দল ছুটে যায় ঘটনাস্থলে স্থানীয়দের নিয়ে নিখোঁজ তিনজনকে উদ্ধার অভিযানে নেমে পড়ে। এখনো নিখোঁজ তিনজনের সন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।
হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া নিখোঁজ তিন জেলের সত্যতা স্বীকার করে বলেন উদ্ধারকৃত ২ জেলে এখন সুস্থ আছে।