• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আসন্ন গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র একজন থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়জুল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান নেতা কর্মী সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

আর কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় তার বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হতে এখন সময়ের ব্যাপার। মনোনয়নপত্র যাচাই বছাই, বৈধ ঘোষনা ও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবার তারপরই তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হবে।

জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, চেয়ারম্যান পদে ১ জন, সদস্য পদে ১৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। #