• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে জরিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২২, ১১:০৫ পূর্বাহ্ণ

নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ২ শিক্ষকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার দুপুরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা করেন।

জরিমানপ্রাপ্ত ওই শিক্ষকরা হলেন, উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮)ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬)।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে এ সময়ে একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল দেওয়ার চেষ্টা করছে । তাৎক্ষণিক তাঁদের পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সালের ১১ গ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।