মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলার কাশিপুর দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দূর্বিত্তরা। আজ রবিবার সকালে স্থানীয়রা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। শনিবার দিবাগত গভীর রাতে প্রতিমা ভাংচুর করা হয়েছে বলে জানান স্থানীয়রা। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানার এস আই রফিকের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল জানান, কাশিপুর মন্দিরের প্রতিমা ভাংচুরের সংবাদ পেয়ে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে ছুটে যান। মন্দিরের বেশিরভাগ প্রতিমা ভাংচুর করা হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।