• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবদুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২২, ১২:১০ অপরাহ্ণ
আবদুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল আবদুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি নজমুল হোসেন আকাশ।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। ##