• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেবাচিম হাসপাতালে রেজোয়ানা হিমেল এর সহযোগীতায় মোবাইল চোর আটক’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ণ
শেবাচিম হাসপাতালে রেজোয়ানা হিমেল এর সহযোগীতায় মোবাইল চোর আটক’

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর শিক্ষার্থী রেজওয়ানা হিমেল অসহায় এক নারীর চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন সাহসিকতার সাথে উদ্ধার করে ৯৯৯ ফোন‌দিয়ে চোর কে পুলিশের হাতে তুলে দেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা অর্থোপেটিক্স বিভাগের অসহায় এক নারীর মোবাইল ফোন চুরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওয়ার্ড থেকে মোবাইল চুরি হয়েছে বলে চিল্লাচিল্লি করতে ছিল এক নারী। তখন এই মেয়েটা সাহসিকতার সাথে ওয়ার্ডের সবগুলো দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোন তল্লাশি শুরু করেন। প্রথমদিকে অনেকে বিব্রতকর অবস্থায় পড়লেও কিছু সময়ের মধ্যে মোবাইল ফোনটি একজন নারীর কাছ থেকে উদ্ধার হয়।

রেজোয়ানা হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের মেয়ে অসুস্থ তাদের নিয়ে হাসপাতালের ওয়ার্ডে আমি অবস্থান করছিলাম এমন সময় একজন নারী ডাকাডাকি ও কান্না করছিল তার মুঠোফোন চুরি হয়ে গেছে । পরে আমি হাসপাতালের ওয়ার্ডের সবগুলো দরজা বন্ধ করে দেই। তারপর যার মোবাইল ফোন হারিয়ে গেছে তার কাছে জানতে চাই যে আপনার ফোন নাম্বার দেন আমি কল করে দেখছি, পরে মহিলা তিনি বলছিলেন যে আমি আমার নাম্বার নতুন নেওয়ার কারণে নাম্বার বলতে পারছিনা। ঐ রোগীর স্বামীর ফোন নাম্বারে ফোন দিয়ে তার বউয়ের নাম্বারটা এনেছি। তারপর ফোন নম্বর নিয়ে টেকনিক অবলম্বন করে হাতে নাতে সবার সামনে চোরকে ধরে ফেলি। ৯৯৯ কল করে নিকটস্থ থানার নম্বর চাই এবং পুলিশের সহায়তায় চোর কে থানায় পাঠানোর ব্যবস্থা করি।

ঝালকাঠি শহরের মুন্সিবাড়ি সড়কের বাসিন্দা খাদিজা খানম বলেন, আমার মোবাইল ফোনটি যখন চুরি হয়ে যায় আমি কান্না করতেছিলাম এমন সময় এই নেত্রী এসে আমার মোবাইল ফোনটি উদ্ধার করে দেয়,তাকে ধন্যবাদ জানাই ও আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।

কোতোয়ালি থানার এসআই সোহেল রানা জানান, মোবাইল চুরির ঘটনায় চোরকে হাতেনাতে ধরে রেজোয়ানা হিমেল আমাদের হাতে তুলে দেয়। সকালে আমি ওই নারীকে হাসপাতাল থেকে থানায় নিয়ে আসি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।