• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’র উদ্বোধন

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (সেনা, নৌ উইং) ও রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা

অভিযান কার্যক্রমটি উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন সেনা শাখার ২/লেফটেন্যান্ট ড. মোঃ আব্দুল বাতেন চৌধুরী, নৌ শাখার পি.ইউ.ও অসীম কুমার নন্দী, পপি হালদার, রোভার স্কাউট গ্রুপ সম্পাদক স্কাউট লিডার দিলআফরোজ খানম, স্কাউট লিডার মোঃ আরহাম সাঈদ, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মোঃ আইনুল ইসলাম ও পেটি অফিসার(এস) মোঃ রাকিব হাসান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলমসহ বিএনসিসি (সেনা, নৌ উইং) ও রোভার স্কাউট গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ##