রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
নির্বাচন ইশতেহারের বাস্ত্মবায়়ন চাই, অবিলম্বে সরকারি চাকরিতে আবেদনের বয়়স ৩৫ চাই শ্লোগান নিয়ে দিনাজপুরে চাকুরী প্রত্যাশিত যুবকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে চাকুরী প্রত্যাশিত যুবকদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়়। এসময় সমাবেশে় তারা বলেন, দেশের উচ্চশিক্ষিত যুবকদের সরকারি চাকরিতে প্রবেশের বয়়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার যৌক্তিক দাবি আমাদের দীর্ঘদিনের। মহামারী কোভিড ১৯ এর কারণেও দেশের উচ্চশিক্ষিত যুবকরা বয়়স জটিলতার সম্মুখীন হয়েছে। আমাদের দাবি একটাই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। আমরা এই দাবি নিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময়় ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি কিন্তু সরকারের টনক নড়ছে না। তবে বিগত সরকার ৩১ বছর আগে ১৯৯১ সালে চাকরিতে যোগদানের বয়স সীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করেছিল। তখন মানুষের গড় আয়ু ছিলো ৫৭ বছর আর বর্তমান সময়ে মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ বছরে।
শিক্ষার্থীদের সেশনজটসহ অন্যান্য সমস্যা অতিক্রম করে শিক্ষা জীবন শেষ করতেই চলে যায়় অনেক সময়়, তখন সরকারি চাকরিতে আবেদনের বয়স থাকেনা। সরকারি চাকুরীতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন করেও কোনো কাজ হচ্ছে না। এব্যাপারে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের সঙ্গেও পর্যন্ত যোগাযোগ করে কোন সুফল আনতে পারিনি আমরা। অথচ বিশ্বের ১৬২টি দেশের সরকারি চাকরিতে আবেদনের বয়়স সীমা আমাদের দেশের চেয়ে অধিক। আমরা এই দেশের সন্তান, আমাদের চাকরি পাবার অধিকার আছে। তাই চাকুরীতে আবেদনের বয়়সসীমা বৃদ্ধি করে দেশের উচ্চশিক্ষিত যুবকদের বেকারত্ব’র অসহনীয় যন্ত্রণা থেকে রক্ষায় আমরা মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি সহযোগিতা কামনা করছি।
এসময়় মানববন্ধনে বক্তব্য রাখেন ৩৫ প্রত্যাশী দিনাজপুর জেলা কমিটির প্রধান সমন্বয়়ক দিলীপ কুমার পলো, সমন্বয়ক লিটন রায়, নিপুণ রায়়,ধনপতি রায়় ও রঞ্জন রায়় প্রমুখ।
অসহনীয় যন্ত্রণা থেকে রক্ষায় আমরা মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি সহযোগিতা কামনা করছি।
এসময়় মানববন্ধনে বক্তব্য রাখেন ৩৫ প্রত্যাশী দিনাজপুর জেলা কমিটির প্রধান সমন্বয়়ক দিলীপ কুমার পলো, সমন্বয়ক লিটন রায়, নিপুণ রায়়,ধনপতি রায়় ও রঞ্জন রায়় প্রমুখ।
এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।