• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর হাবিপ্রবির আর্কিটেকচার ফুটবল লীগ ২০২২’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২২, ১৬:০৮ অপরাহ্ণ
দিনাজপুর হাবিপ্রবির আর্কিটেকচার  ফুটবল লীগ ২০২২’র উদ্বোধন

রফিকুল ইসলাম ফুলাল, প্রতিনিধি দিনাজপুর:
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের আয়োজনে শুরু হয়েছে আভ্যন্তরিন আন্তবিভাগ ফুটবল লীগ ।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্কুল মাঠে ৪দিন ব্যাপী ফুটবল লীগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্যাকাল্টি এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. সাজ্জাদ হোসেন সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান আবু তোহা মোঃ শাহরিয়ার, দিনাজপুর জেলা জেলা যুবলীগ সভাপতি রাশেদ পারভেজ, পাটোয়ারী বিজনেস হাউসের ম্যানেজিং ডিরেক্টর সহিদুর রহমান পাটোয়ার মোহন। ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত এই লীগ পর্যায়ের খেলায় বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের বিভিন্ন ব্যাচের ছয়টি দল অংশগ্রহণ করবে। উদ্ভোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের শিক্ষক কাজী আসাদুল্লাহ আল ইমরান,আরিফা হোসেন মনি। উদ্ভোধনী খেলায় অংশ নেন স্থাপত্য বিভাগের ত্রিমাত্রিক ১৬ এবং কৃতাহ্ণিক ১৭ । লীগ পর্যায়ের খেলা শেষে আগামী ২৭ সেপ্টেম্বর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।