• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের শার্শায় আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার-০৩।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২২, ১৬:৫৫ অপরাহ্ণ
যশোরের শার্শায় আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার-০৩।

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি :
যশোর জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মুলের লক্ষ্যে পুলিশ সুপার যশোর মহোদয়ের দিকনির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বেনাপোল পোর্ট থানা।
ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন,১৯০৮ এর ৩/৬ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম, এসআই সোলাইমান আক্কাস, এসআই শাহিনুর রহমানগণের সমন্বয়ে গঠিত টিম মামলার ঘটনায় জড়িত আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া ২২/০৯/২০২২ তারিখ ভোররাত ০৩:৩০ ঘটিকায় শার্শার মহিষাকুড়া হতে সন্ত্রাসী (১) শাহাবাজ মন্ডল (৬০), (২) জসিম উদ্দিন (৩৩), (৩) সাহেব আলী @ বিল্লালদের গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্য মতে ১২:৪৫ ঘটিকায় শার্শা থানাধীন মহিষাকুড়া দক্ষিনপাড়া সাকিনস্থ আসামী শাহাবাজের ভাই ইউনুচ আলী মন্ডলের বসতবাড়ীর গোয়াল ঘরের ৫০ গজ পশ্চিম পাশে বিচলী গাদার মধ্যে হতে ০১টা দুনালা বন্দুক, ০৬টা বারো বোর কার্তুজ উদ্ধার করেন। এ সংক্রান্ত শার্শা থানার মামলা নং-২২, তাং-২২/০৯/২২ খ্রিঃ, ধারা- The Arms Act,1878 u/s 19A রুজু হয়েছে। আসামীরা অস্ত্র প্রদর্শনপূর্বক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে জুন মাসে নির্বাচিত মেম্বার বাবলুকে হত্যা করেছিল। তাছাড়া তারা একটা সংঘবদ্ধ হয়ে এলাকায় চাঁদাবাজি, হত্যা, মাদক ব্যবসা করে আসছিল।

উল্লেখ্য যে, ১নং আসামী শাহাবাজের বিরুদ্ধে ইতোপূর্বে ০২টা অস্ত্র, ০২টা হত্যা, ০৩টা মাদক মামলাসহ ১২টা মামলা রয়েছে। ২নং আসামী জসিম এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ০৪টা মামলা রয়েছে। ৩নং আসামী বিল্লালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ০৩টা মামলা রয়েছে।

আসামীদের নাম-ঠিকানাঃ
(১) শাহাবাজ মন্ডল (৬০), পিতামৃত- নূর আলী মন্ডল, (২) জসিম উদ্দিন (৩৩), পিতা- আবেদার রহমান মোল্লা, (৩) সাহেব আলী @ বিল্লাল (৪০), পিতা- আমীর আলী মোড়ল, সর্বসাং- মহিষাকুড়া, থানা- শার্শা, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতের বিবরনঃ
(১) ০১টা দুনালা বন্দুক।
(২) ০৬টা বারো বোর কার্তুজ।
(৩) ০১টা পুরাতন কাপড়ের তৈরি কভার।