• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মুক্তিযোদ্ধা স্বপন কুমারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে মুক্তিযোদ্ধা স্বপন  কুমারকে রাষ্ট্রীয় মর্যাদা  প্রদান

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার মন্ডল (৭০) বার্ধক্যজনিক কারনে বৃহস্পতিবার রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেছেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বেলা এগারটায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।