• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপির ষষ্ঠ বার শ্রেষ্ঠ এএসআই দশমিনার কৃতি সন্তান ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২, ১৬:০৩ অপরাহ্ণ
ডিএমপির ষষ্ঠ বার শ্রেষ্ঠ এএসআই দশমিনার কৃতি সন্তান ফেরদৌস

স্টাফ রিপোর্টার :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ষষ্ঠ বার শ্রেষ্ঠ এএসআই হয়েছেন পটু্য়াখালীর দশমিনা উপজেলার কৃতি সন্তান ফেরদৌস রহমান। ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন ফেরদৌস রহমান। ছয়বার ডিএমপির মাসিক পারফরম্যান্স (আগষ্ট ২০২২) মাসের শ্রেষ্ঠ এএসআই হন তিনি। তাঁর এ সফলতায় খুশি।নিজ উপজেলার বাসিন্দারা। তারা ফেরদৌস রহমানের সাফল্যর এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।
বৃহস্পতি বার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপ-পুলিশ কমিশনার মিরপুর বিভাগ এর কার্যালয় মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক এবং বিভিন্ন মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লা,পল্লবী জোনের এডিসি,এসি’র কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন এএসআই ফেরদৌস। এসময় পল্লবী থানা অফিসার ইনচার্জ,ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন এবং পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএসআই ফেরদৌস রহমান জানান,(ওসি) পারভেজ স্যারের অনুপ্রেরণায় ও আমার টিম ইনচার্জ এসআই জহির উদ্দিন আহমেদ স্যারের সহযোগিতায় ৬ষ্ঠ বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছি। তিনি বলেন, অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেছি। সম্মাননা পাওয়ায় আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। তিনি আরও বলেন, সততা দিয়ে মানুষের সাথে মিশে গিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারলেই দ্রুত বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।