• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুর রং তুলিতে শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ণ
শিশুর রং তুলিতে শেখ রাসেল

গৌরনদী প্রতিনিধি \ উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুর রং তুলিতে ফুটে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের প্রতিচ্ছবি। চিত্রকর্মে শিশুরা শেখ রাসেলের নানা স্মৃতি এবং বাংলাদেশের ইতিহাস রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলে।
রবিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু হলরুমে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক শিশু অংশগ্রহন করেছে।