• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২২, ১০:০৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

গৌরনদী প্রতিনিধি \ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বরিশালের গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা সোমবার বেলা এগারটায় উপজেলার শহীদু সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ অন্যান্যরা। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা কমিটির সভাপতি/সম্পাদকরা অংশগ্রহন করেন।