• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোক্তা অধিকারের অভিযানে হিজলায় ৬ ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:৪২ অপরাহ্ণ
ভোক্তা অধিকারের অভিযানে হিজলায় ৬ ব্যবসায়িকে জরিমানা

হিজলা প্রতিনিধি।। ভোক্তা অধিকারের অভিযানে বরিশালের হিজলা উপজেলার ৬ টি দোকানে বিভিন্ন অনিয়মের কারনে জরিমানা করা হয়েছে। জানাযায় ২৬ সেপ্টেম্বর সোমবার ভোক্তা অধিকারের উপ পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়ার নেতৃত্বে উপজেলার খুন্না বন্দরে অভিযান পরিচালিত হয়, বিভিন্ন অনিয়মের কারণে বাজারের ছয় ব্যবসায়ীকে ৪১০০০( একচল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সহিদুল ইসলাম সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অভিযান শুরু হওয়ার সাথে সাথে বাজারের বিভিন্ন ব্যবসায়িরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

এব্যপারে ভোক্তা অধিকারের উপ পরিচালক অপূর্ব অধিকারী বলেন, আমরা ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মে জর্জরিত থাকায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।