হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলায় প্রতারক সাহিন খানের বিচারের দাবীতে ভুক্তভোগী পরিবারের মানবন্ধন।
২৬ সেপ্টেম্বর সোমরার সকাল সারে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে ভুক্তভোগী পরিবারের মানবন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানবন্ধনে সাহিন খানের প্রতারনার শ্বিকার হয়ে ভুক্তভোগী নরসিংহপুর গ্রামের শাহিন সরদার বক্তব্যে বলে আমাদের বাড়ির জমি নিয়ে আমার চাচাদের সাথে জমি পরিমাপ করতে যাই, তখন আমার প্রতিবেশী মৃতঃ আব্দুল রহিম খানের ছেলে সাহিন খান আমাকে ফোন দিয়ে বলে তোদের সুধু বাড়ির জমি মাপ দিয়ে কি হবে, তোর দাদার অনেক জমি আছে সেই জমির কাগজপত্র আমার কাছে আছে, সেই জমির সুধু ৬০ বছরের খাজনা দিলেই হবে, আমার সরলতায় জমির বিভিন্ন কাগজ উত্তোলনের কথা বলে, এবং ঐ জমি নিয়ে বাড়িতে কয়েকবার সালিশ বৈঠক হয়, উক্ত সালিশ বৈঠকে উপস্থিত সকলের সামনে আমার অভিভাবক হয়ে সালিশ বৈঠকে জমির দলিল দেয়, এই সমস্ত কাগজপত্র দিয়ে আমার কাছ থেকে বিভিন্ন ধাপে সাহিন খান প্রায় ৩০ লক্ষ টাকা ও ১০ শতাংশ জমি লিখে নেয়, সাহিন খানের দেওয়ায় ঐ দলিলের বিরুদ্ধে আদালতে মামলা হয়ে আমার চাচা সিরাজুল ইসলাম, সেই মামলায় সাহিন খান সহ আমাদের আসামি করে। পরে আদালতে প্রমানিত হয় ঐ সকল কাগজ পত্র ও দলিল ভ’য়া। এখন আমরা মামলা খেয়ে নিঃশ্ব হয়েছি। আমি তো কোন অপরাধ করিনি, আমাকে সাহিন খান সকল কাগজ পত্র করে দিয়েছে, তাই আমি প্রশাসনের কাছে জোর এই প্রতারকের সর্বচ্চো বিচারের দাবী জানাই।
এদিকে গত ২৪ সেপ্টেম্বর বরিশাল প্রেসক্লাবে এই সাহিন সরদার, সাহিন খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। সেই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলার চরা ল সহ বিভিন্ন এলাকার মানুষ সাহিন খানের বিরুদ্ধে খুলতে শুরু করেছে। এপর্যন্ত হিজলা থানায় ও স্থানীয় স্থানীয় সংবাদ কর্মীদের কাছে সাহিন খানের প্রাতারনার শিকার হয়েছে অনেক পরিবার এমন অভিযোগ আসতে শুরু করেছে।
অভিযুক্ত সাহিন খান কাছে এ সকল অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এ সকল অভিযোগ অস্বীকার করে।