• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে তথ্য অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২, ১০:২৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে তথ্য অধিকার দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ “তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে এগারটায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রব হাওলাদার, আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন সহ অন্যান্যরা।