• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটা পৌরসভায় প্রধানমন্ত্রী ৭৬ তম জন্মদিন পালন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২, ১৩:৩৮ অপরাহ্ণ
কুয়াকাটা পৌরসভায় প্রধানমন্ত্রী ৭৬ তম জন্মদিন পালন।

কুয়াকাটা প্রতিনিধি ঃ পর্যটন নগরী কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। আজ সন্ধ্যা সাতটায় পৌরসভার হলরুমেএ কেক কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার ,আরোও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র (১) কাউন্সিলর মনির শরীফ, মেয়র (২) কাউন্সিলর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদ দেওয়ান আবুল ফারাজী কাউন্সিলর ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক, পৌর আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড ের সহ-সভাপতি ও কাউন্সিলর তৈয়বুর রহমান , কাউন্সিলর ফজলুল হক খান, সাবের হোসেন, যুবলীগ নেতা ছগীর মোল্লা,সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জন্মদিনের উপলক্ষে প্রধানমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠান আয়োজন করেন দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নবীনপুর জামে মসজিদের ইমাম হাফেজ জয়নাল আবেদিন। এ উপলক্ষে মেয়র আনোয়ার বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ নেক হা য়াত দান করুন। সে যেন আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকেন এবং এই দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকে এ দোয়া করি আমরা সবাই মিলে।###