দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা কৃষকলীগ আহবায়ক ও ভরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খানের উদ্যোগে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
দুধলমৌ মোহাম্মাদিয়া নুরানী ও হাফিজী মাদরাসায় আসরবাদ অনুষ্ঠিত দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান, ভরপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান লিটন, দুধলমৌ মোহাম্মাদীয়া নুরানী হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক আতাউর রহমান খান দুলাল, সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদ হাওলাদার, ডাঃ কল্যান সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়াও দোয়া-মিলাদে মাদ্রাসার ইয়াতিম ও হেফজ বিভাগের ছাত্র ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
দোয়া-মিলাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।