স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা আদায়ের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গোপালগঞ্জ শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
আজ আজ শনিবার (০১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কাযলায়ের সামনে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে ঐক্য পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। মানববন্ধনে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দাবীগুলো মধ্যে হলো, সরকারী কর্মচারীদের জন্য ৯ম পে স্কেল কমিশন বাস্তবায়নের লক্ষ্যে পে স্কেল কমিশন গঠন, অন্তর্বতীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতা প্রদান, মন্ত্রণালয়ের নাম পদ-পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের মাধ্যমে বৈষম্য দূরীকরণ ও জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষিত ১০ ধাপে ৯ম পে স্কেল প্রদান, ২০১৫ সালে প্রত্যাহাকৃত টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, বাসাভাড়া বৃদ্ধি এবং শতভাগ পেনশন ব্যবস্থা চালু। #