বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের পাঠশালার উদ্যোগে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। বরিশাল গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ সেবা প্রদান করা হয়।
আজ শনিবার(১ অক্টোবর) শারদীয় উৎসবের মহাষষ্টীর দিনে “আমাদের পাঠশালার” অস্থায়ী কার্যালয় আমতলী সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে প্রায় ৫ শতাধীক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা প্রদান ও ছানী অপারেশন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, আমাদের পাঠশালার প্রতিষ্ঠাতা রাজিব হাওলাদার, উপদেষ্ঠা মনোতোষ হাওলাদার, বিজন কৃষ্ণ খরাতি, সংগঠনটির সভাপতি শেখর হাওলাদার,দুর্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি পিযুষ মিস্ত্রিসহ পাঠশালার সদস্যবৃন্দ।
বামনা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের পাঠশালা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছে। এর মধ্যে করোনা মহামারীতে সংগঠনটি গরীব অসহায় মানুষের বাড়ীতে দুবেলা ডালভাতের ব্যবস্থা করেছিলো। সংগঠনটি কোভিড ১৯ টিকাদানে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিনামূল্যে টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেছিলো। এছাড়া তারা শিশুদের বইপড়ায় উদ্বুদ্ধ করতে পাঠাগার স্থাপন করা, বৃক্ষরোপন, ফ্রি ব্লাড গ্রুপিং, অসহায় ও গরীব রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে এলাকা ব্যাপী পাঠশালা ব্যাপক সুনাম রয়েছে।
পাঠশালার প্রতিষ্ঠাতা রাজীব হাওলাদার বলেন, আমাদের পাঠশালা প্রতিষ্ঠা করেছিলাম এলাকার মানুষের সেবা মনমানষিকতা নিয়ে। এরই ধারাবাহিকতায় শারদীয় দূর্গা উৎসবে মানুষের কিছুটা সেবা দেওয়ার লক্ষে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প করা। পুজায় একটা ব্যাপক অংকের টাকা বাড়তি খরচ হয়। সে খরচ কমিয়ে তা দিয়ে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি।