স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের ইজিবাইক চালক ইমন মোল্যাকে (১৮) হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ (০১ অক্টোবর) শনিবার বিকালে গোপালগঞ্জের সিমান্তবর্তী লোহাগড়া উপজেলার মধুমতি নদী থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইমনের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আমিনুর রহমানে মোল্যার ছেলে।
ওসি মো: নাসির উদ্দিন জানান, গতকাল শুক্রবার বিকালে বাড়ী থেকে ইজিবাইক নিয়ে বের হয় ইমন। এরপর সে আর বাড়ী ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করে পরিবারের লোকজন।
পরে আজ বিকালে লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে ইমনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে পরিবারের লোকজন এসে ইমনের মরদেহ বলে শনাক্ত করে।
এ ঘটনায় নিহত ইমনের পরিবারের শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্না ভারি হয়ে ওঠে পরিবেশ। #