• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উৎপাদনশীলতা বৃদ্ধিতে সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২২, ০৯:৫৮ পূর্বাহ্ণ
উৎপাদনশীলতা বৃদ্ধিতে সভা

গৌরনদী প্রতিনিধি \ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ টিপু সুলতান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালীম প্রমূখ।