বরিশাল ব্যুরো
বরিশালে গতবারের ন্যায় এবারো হাসিমুখ পরিবারের শারদীয় উপহার বিতরণ করেছে। বরিশাল সার্কিট হাউজে প্রায় অর্ধশতাধিক নারীদের মাঝে পুজো উপলক্ষে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি কমল ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাট্যজন কাজল ঘোষ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু ও নজরুল সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক সঙ্গীতশিল্পী শেখ নাসের জামাল।
সংগঠক অর্পিতা দত্ত বলেন, হিন্দু-মুসলমান ঐক্যের সুরে সম্প্রীতির বার্তা জানিয়ে আমরা এই কাজটি সম্পন্ন করেছি। ##