গৌরনদী প্রতিনিধি \ “সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এই শ্লোগানে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, জেলা পরিষদের সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, নারী নেত্রী এলিনা জাহিন পুতুল।