স্টাফ রিপোর্টার
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মনোনয়ন প্রত্যাশী,পটু্য়াখালী-৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও দশমিনার কৃতিসন্তান অ্যাডভোকেট মোহাম্মাদ ফোরকান মিঞা।
এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট মো. ফোরকান মিঞা বলেন, “হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আমি দেশের হিন্দু ধর্মাবলম্বী গলাচিপা-দশমিনার সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ পটু্য়াখালী-৩ আসনের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।” “বাংলাদেশ ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের।
“আমার প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”
আমি দশমিনা ও গলাচিপা উপজেলার হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি।