• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার মেঘনায় ডাকাতদলের আস্তানায় কোস্টগার্ডের অভিযান, আটক – ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২২, ১৫:২৩ অপরাহ্ণ
ভোলার মেঘনায় ডাকাতদলের আস্তানায় কোস্টগার্ডের অভিযান, আটক – ৩

ভোলা প্রতিনিধি।

ভোলার মেঘনার জলদস্যু বাহাদুর বাহিনীর মূল হোতা বাহাদুরসহ দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত মেঘনার বঙ্গের চর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়।

আটকরা হলেন- বাহিনী মূল হোতা বাহাদুর এবং তাঁর দুই সহযোগী ইকবাল হোসেন ও শেখ ফরিদ। এ সময় তাদের সঙ্গে থাকা ১টি প্রজেক্টর, ৬টি কার্ডরিভার, ৩টি রামদা, ৪টি দা, ৪টি কাঁচি, ১টি শাপল, ১টি করাত, ৩টি হাতুড়ি, ৩টি হাইভীম লাইট, ২টি টর্চ লাইট, ১টি এ্যাডজাষ্টেবল, ১টি প্লায়ার, ৫টি মোবাইল ফোন, ৬টি মেমোরি কার্ড ও নগদ ৪ লাখ ৮৫ হাজার ৮১৬ টাকা উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড গণমাধ্যমকে জানায়, গোপন তথ্যের ভিডিওতে মেঘনার বঙ্গের চর এলাকায় জলদস্যু বাহাদুর বাহিনী আস্তানায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের একটি টিম। এ সময় কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে অনেক ডাকাত পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়।

এ অভিযান নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের সাব লেফটেন্যান্ট এম ফজলুল হক জানান, আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।