• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

আজ শুক্রবার (০৭ অক্টোবর) বিকাল ৪টা ৩৬ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে বঙ্গবন্ধু ও ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

এর আগে, দুপুর ১ টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়ক পথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পদ্মা সেতু হয়ে বিকাল ৪টা ৩০ মিনিটে গাড়ি বহর সমাধিসৌধ কমপ্লেক্সের ২নং গেইটে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হসিনা, ছোট বোন শেখ রেহানা তাকে স্বাগত জানান।

এসময় খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফজলে নাইম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফুরকান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন।

এছাড়া, বিকেল সোয়া ৫ টায় টুঙ্গিপাড়া হতে কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মধুমতি সেতু (কালনা) ও মধুমতি নদী পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর হতে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করে সাড়ে ৮টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে। #