• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় মা ইলিশ রক্ষায় প্রথম দিনের মোবাইল কোর্ট পরিচালনা ৩ জনের কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২২, ১৩:৩৫ অপরাহ্ণ
বরগুনায় মা ইলিশ রক্ষায় প্রথম দিনের মোবাইল কোর্ট পরিচালনা  ৩ জনের কারাদণ্ড।

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ

মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর শুক্রবার থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছেন সরকার। এই সময় উপকূলীয় এলাকার নদ নদী ও সাগরে কোন ধরনের জাল ফেলা যাবে না। এই ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন আইনত দণ্ডনীয়। সরকারের এই কর্মসূচি বাস্তবানে সারা দেশের নদ নদীতে অভিযান শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে রাত ১২.০১ মি থেকে বিষখালী নদীতে অভিযান চালিয়েছে, প্রথম দিনের অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, এস আই রাসেদুল রহমান, মো সুমন চৌধুরী ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী, গোপালগঞ্জ মৎস্য সমিতির সভাপতি সোহেল মাহমুদ ও রতন চন্দ্র মালাকার মাঠ সহায়ক কর্মী। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার সব নদীতে মা ইলিশ সংরক্ষনের উদ্যোগ নেয়া হয়েছে। ইলিশ উৎপাদন বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
আজ মোবাইল কোর্ট পরিচালনা কালীন সময় মোহাম্মদ ইউনুস (৩৫) পিতা মোহাম্মদ কাদের আলী, মো. পনু মিয়া(৪৫) পিতা মো মনসুর আলী ঘরামি, মোহাম্মদ ইমরান (২০) পিতা স্বরূপ আলী সকলেই দক্ষিণ কালিকাবাড়ী ২ নং ওয়ার্ড বেতাগীর বাসিন্দা এদের প্রত্যেককে
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর বরগুনা এক মাসের কারাদন্ড প্রদান করেন।
নদীতে মাছ শিকার কিংবা নদীতে প্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।