• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সাংবাদিক দীনুর মৃত্যুতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২২, ১৪:২৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে সাংবাদিক দীনুর মৃত্যুতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে একাত্তর টিভির সাংবাদিক দীন মোহাম্মাদ দীনুর মৃত্যুতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) বাদ আসর পৌরসভার চৌমাথা জামে মসজিদে ও ডিঘির পাড় জামে মসজিদে এ দোয়া-মোনাজাতে অনুষ্ঠিত হয়।

দোয়া-মিলাদ অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, সাংবাদিক জাকির জমাদ্দার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউল হক আকন, মাই টিভির মিজানুর রহমান, দৈনিক বরিশালের কথার শফিকুল আলম নাছির, দৈনিক যায় যায় দিনের গোলাম মোস্তফা তুহিন, দৈনিক বরিশাল সময়ের মাসুদুল আলম মোরশেদ, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক আলোকিত বরিশালের কাজী মনিরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাতে মরহুম সাংবাদিক দীন মোহাম্মদ দীনুর আত্নার মাগফিরাত কামনা করা হয়।