• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বরিশাল বিভাগ সমিতিকে বেগবান করতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ণ
রোমে বরিশাল বিভাগ সমিতিকে বেগবান করতে আলোচনা সভা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা বরিশাল বিভাগ সমিতিকে আরো বেগবান করতে বরিশাল বিভাগ সমিতির সাবেক নেতৃবৃন্দের আলোচনা সভা। জনাব সানোয়ার ভুইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আল আমিন ভুইয়া,ফিরোজ খান,রাকিব ভুইয়া,মোঃ শাহীন,মেহেদি হাসান,সোহেল বক্সী,নাসির উদ্দিন,কাজী জাহাঙ্গীর,শাহীন কবির,সাংবাদিক রিয়াজ হোসেন সহ আরো অনেকে। এ সময় নেতৃবৃন্দ বলেন একটি বিভাগ সমিতি দীর্ঘদিন কমিটি বিহীন থাকতে পারেনা। আগামী সোমবার জেনারেল মিটিংয়ে অবশ্যই একটি সিদ্ধান্তে আসতে হবে।সোমবারের মধ্যে কোন সিদ্ধান্ত না হলে পরবর্তী সিদ্ধান্ত নিবে বরিশালের জনগণ ।আগামী সোমবারের সভায় সকলকে উপস্থিত হওয়ার আহবান জানায়।এ সময় নেতৃবৃন্দ আরো বলেন আমরা চাই ঐক্যবদ্ধ বরিশাল বিভাগ সমিতি।