• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৪১ পিস চায়না জাল আগুনে পুড়িয়ে নষ্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ৪১ পিস চায়না জাল আগুনে পুড়িয়ে নষ্ট

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১ পিস চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (১২ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, বিভিন্ন বিলে চায়না জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া, তালপুকুরিয়া ও মাচারতারা বিল থেকে ৪১ পিস চায়না জাল জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।

পরে আগুনে পুড়িয়ে জব্দকৃত চায়না জাল নষ্ট করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইমরুল কায়েস, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান উপস্থিত ছিলেন। দেশীয় মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। #