• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে শ্রমিকলীগের সুবর্ণ জয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২, ১৪:৫৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জে শ্রমিকলীগের সুবর্ণ জয়ন্তী পালিত

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে কেক কাটা ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের সুবর্ণ জয়ন্তী (৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী) উদযাপন করেছেন সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে উপজেলা শ্রমিকলীগ কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা শ্রমিক লীগের নেতারা। পরে দলীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নান্নু, শহিদুল ইসলাম, রাজু প্রমূখ।সমাবেশের পূর্বে দলীয় কার্যালয়ে কেক কাটেন নেতারা।