• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভূয়া ডাক্তার গ্রেফতার, এক বছরের জেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২২, ০৮:৪৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ভূয়া ডাক্তার গ্রেফতার, এক বছরের জেল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া ডাক্তারকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সহকরী কমিশনার (ভূমি) মো: মামুন খান এ সাজা প্রদান করে।

সহকরী কমিশনার (ভূমি) মো: মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার গোলাম মাসুদ মৃধাকে গ্রেফতার করা হয়। পরে ডাক্তারী সনদসহ অন্যান্য কাগজ পত্র দেখাতে না পারায় গোলাম মাসুদ মৃধাকে এক বছরের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

তিনি আরো বলেন, সাজাপ্রাপ্ত গোলাম মাসুদ মৃধা দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। এ অভিযান চলাকালে গোপালগঞ্জ বিএমএ-এর প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাথে ছিল। #