• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ছাত্র মৈত্রী মুলাদী উপজেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২, ১৬:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশ ছাত্র মৈত্রী মুলাদী উপজেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

আজ শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী’র মুলাদী উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কামরুল হাসানের সভাপতিত্বে এবং সদস্য মোঃশরিয়াতুল্লাহ শিকদার এর সঞ্চালনায় মুলাদী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় উপজেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে। উক্ত সম্মেলনের মধ্য দিয়ে মোঃ শরিয়াতুল্লাহ শিকদারকে সভাপতি, কামরুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মোঃ সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুলাদী উপজেলা সভাপতি মোঃ গফুর মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোতালেব ব্যাপারি,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চড়কালেখা ইউনিয়ন সভাপতি ফারুক আকন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী’র কেন্দ্রীয় সদস্য এবং বরিশাল মহানগর সভাপতি ইমরান নূর নীরব এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও সরকারি বিএম কলেজ সভাপতি আরাফাত হোসেন শাওন, বরিশাল জেলার সাধারণ সম্পাদক মোঃ রাসেল পাইক। সম্মেলনে বক্তারা বলেন বৈষম্যহীন শিক্ষা ব্যাবস্থা চালু করতে হবে এবং মুক্কিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বিজ্ঞান ভিত্তিক গনমুখী কর্মমুখী শিক্ষা ব্যাবস্তা চালু করতে হবে।একই সাথে তারা বলেন শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও দুর্নীতি দূরীকরণে ছাত্র মৈত্রী ভ্যানগার্ড হিসেবে সামন থেকে নেতৃত্ব দিবে।