• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের চাপায় নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২, ০৭:৩৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাসের চাপায় নির্মাণ শ্রমিক নিহত

ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় সাইফুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিত সাইফুল শেখ গোপালগঞ্জের জেলার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

ওসি আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক জানান, ভাটিয়াপাড়া ফ্লাই ওভারের পূর্বপাশে সড়ক সম্প্রসারণের কাজ করছিল শ্রমিক সাইফুল শেখ। এসময় নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস ওই শ্রমিককে ধাক্কা দিলে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্ত্যরত ডাক্তার সাইফুলকে মৃত ঘোষনা করেন। #