• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২২, ১৩:৪২ অপরাহ্ণ
বাকেরগঞ্জে কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গ্রেপ্তার

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে সার্টিফিকেট জালজালিয়াতির অভিযোগে কলসকাঠী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে গ্রেপ্তার মনিরকে পুলিশ জেলহাজতে প্রেরণ করেন। এর আগে মঙ্গলবার দুপুরে কলসকাঠী বাজার থেকে তাকে থানার এস আই মেহেদী গ্রেপ্তার করেন।

সুত্রে জানা যায়, উপজেলার দিয়াতলী গ্রামের মোঃ মোহসেন উদ্দিনের পুত্র মোঃ মনিরুল ইসলাম ২০০৬ সালে এনটিআরসিএ’র জাল সার্টিফিকেট দিয়ে কলসকাঠী বালিকা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদে চাকুরী নেয়। পরবর্তীতে ২০১৭ সালে বিদ্যালয়ের মিনিস্ট্রি থেকে অডিট এলে চাকুরী নেয়ার ক্ষেত্রে তার এনটিআরসিএ’র জাল সার্টিফিকেট ধরা পরে। এ ঘটনায় মিনিস্ট্রি থেকে তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কুমার গাঙ্গুলী এনটিআরসিএ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানতে পারেন তার সার্টিফিকেটটি জাল।

এ ঘটনায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী বাদী হয়ে ধর্মীয় শিক্ষক মোঃ মনিরুল ইসলামের সার্টিফিকেট জাল-জালিয়াতির বিরুদ্ধে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-জিআর ১৭৭/২২। আদালতের বিজ্ঞ বিচারক মামলা এজাহার করে বাকেরগঞ্জ থানার ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।