• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২২, ০৮:০৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১৩০ জন জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতি জেলে পরিবারের মাঝে অক্টোবর মাসের ২৫ কেজি হারে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাসার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, ইউপি সদস্য জসিম উদ্দিন, নাসিমা সোহানী সহ অন্যান্যরা।