• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত রেজিস্ট্রার ও প্রক্টরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২২, ১৫:১৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত রেজিস্ট্রার ও প্রক্টরের শ্রদ্ধা

মোঃ রাসেল হোসেন,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার মো: দলিলুর রহমান ও প্রক্টর ড. মো: কামরুজ্জামান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ (২০ অক্টোবর) দুপুর ১২.৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে নবনিযুক্ত রেজিস্ট্রার মো: দলিলুর রহমান ও প্রক্টর ড. মো: কামরুজ্জামান জাতির পিতার সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জাতির পিতাসহ তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে নবনিযুক্ত রেজিস্ট্রার মো: দলিলুর রহমান ও প্রক্টর ড. মো: কামরুজ্জামান জাতির পিতার সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।