• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে মুনিরীয়া যুব তবলীগের প্রতিনিধি দলের দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে মুনিরীয়া যুব তবলীগের প্রতিনিধি দলের দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া মোনাজাত করেছেন চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বতভিত্তিকআধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি।

আজ শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে মুনিরীয়া যুব তবলীগ কমিটির একটি প্রতিনিধি দল টুঙ্গীপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি। পরে মুনিরীয়া যুব তবলীগ কমিটির কর্মকর্তাগণ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বঙ্গবন্ধু কর্তৃক ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা উল্লেখ করে ইসলামের প্রচার-প্রসারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা শেখ হাসিনার সরকার ঈদে মিলাদুন্নবীকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইসলামকে শান্তি ও মানবতার ধর্ম উল্লেখ করে তারা বলেন আওয়ামী লীগ সরকার দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করে বিশ্ববাসীর নিকট ইসলামের মূল চেতনা ও স্বকীয়তার বার্তা পৌঁছে দিয়েছেন।

এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, মুনিরীয়া যুবলীগ কমিটির বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কামাল, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ রাশেদ সরওয়ার, মুহাম্মদ মহিউদ্দিন মহিম, মুহাম্মদ আবুল হাশেম বাবু উপস্থিত ছিলেন। #