স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শোভাযাত্র ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশ এ কর্মসূচী পালন করে।
“আইন মেনে সড়কে চলি-নিরাপদ ঘরে ফিরি” এ প্রতিপদ্য নিয়ে আজ শনিবার (২২ অক্টোবর) সকালে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সহ সভাপতি শেখ মো. রুহুল আমিন, বিআরটিএ-এর সহকারি পরিচালক লাইলাতুল মাওয়া, বাস মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাস মলিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, কাশিয়ানীতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের আয়োজনে ভাটিপাড়া হাইওয়ে থানা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা বাজার গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। #