• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় সিত্রাং মোবাকেলায় গোপালগঞ্জে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২২, ০৬:৩৯ পূর্বাহ্ণ
ঘূর্ণিঝড় সিত্রাং মোবাকেলায় গোপালগঞ্জে প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ঘূর্ণিঝড় সিত্রাং মোবাকেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। খুলে দেয়া হয়েছে জেলার ১৫৪ সাইক্লোলন সেন্টার। ঘুর্ণিঝড়ের প্রভাবে রাত থেকেই জেলায় ভারী বৃস্টিপাত শুরু হয়ছে। ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত আনতে পারে উপকূলীয় ও তার আশপাশের ১৯টি জেলার মধ্যে গোপালগঞ্জ জেলাও রয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি কমিটির তিনটি জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ১৫৪টি সাইক্লোন সেন্টার খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। যে কেউ অনিরাপদ মনে করলে সাইক্লোন সেন্টারগুলোতে আশ্রয় নিতে পারবে।

তিনি আরো বলেন, ঘুর্ণিঝড় মোকাবেলা ও পরবর্তী পরিস্থিত সামলানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবীদের। কেউ আঘাতপ্রাপ্ত বা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা সেবা দেয়া হবে। এজন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কোথাও কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেলে কন্ট্রোল রুম নাম্বারে ফোন দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

এদিকে ঘুর্ণিঝড়ের প্রভাবে জেলায় রাত থেকে শুরু হয় ভারী বৃস্টিপাত। বয়ে যাচ্ছে বাতাস। ছাতা নিয়ে বাইরে বের হয়েছে সাধারন মানুষ। তবে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। রাত থেকে বৃস্টির মাত্র বেড়ে আগামী ২৫ অক্টোবর পযর্ন্ত বৃস্টিপাত থাকবে বলে জানিয়ে গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু সুফিয়ান। #