• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষে আমার চেহারা চিনে ———— মুহিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২, ০৬:২১ পূর্বাহ্ণ
মানুষে আমার চেহারা চিনে ———— মুহিবুর রহমান

এবারের নির্বাচন হবে ৮৫ সালের উপজেলা পরিষদের নির্বাচনের মতনই। ৮৫’ সালে উপজেলা পরিষদের নির্বাচনে দলমত নির্বিশেষে আমাকে বিপুল ভোট দিয়ে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিল, এবারও পৌর নির্বাচন তেমনই হবে।

নৌকা, ধানের শীষ, লাঙ্গল কোনো দলীয় প্রতিকের প্রয়োজন নেই আমার কারণ মানুষে আমার চেহারা চিনে, সে হিসাবে ভোটও দিবে আমাকে। আজীবন ঘুষ, দুর্নীতি ও দালালদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং যতদিন বেঁচে আছি ততদিন এসবের বিরুদ্ধে সংগ্রাম করেই যাব ইনশাআল্লাহ।

কথা গুলো বলেছেন, বিশ্বনাথ পৌনসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সাবেক বিশ্বনাথ উপজেলা পরিষদের একাধিকবারের চেয়ারম্যান মেয়র পদপ্রার্থী মুহিবুর রহমান গতকাল ২৪ অক্টোবর তার সমর্থনে একাতিরা ( দতা) গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।

মেয়র পদপ্রার্থী মুহিবুর রহমান আরোও বলেন, সাবেক এমপি এম ইলিয়াস আলীর পরিবারের কাছে আমি ঋণী কারণ ১৯৮৫ সালে উপজেলা পরিষদের নির্বাচনে ইলিয়াস আলী আমার পক্ষে কাজ করেছিল, সে জন্য ২৫ অক্টোবর তার মাকে আমি গিয়ে দেখে আসবো।

আমি পূর্বে যেমন ছিলাম, বর্তমানে তেমন আছি এবং আগামীতে তেমনই থাকবো ইনশা’আল্লাহ। অতীতের ন্যায় এবারও খেদমতে ‘জগ’ মার্কায় ভোট দানের জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান তিনি।

এদিকে গতকাল ২৫ অক্টোবর সোমবার মেয়র পদপ্রার্থী মুহিবুর রহমান পৌরসভা জানাইয়া গ্রামে একটি নির্বাচনী উঠান বৈঠকেও বক্তব্য রেখেছেন।